মোঃ মকবুল হোসেন
সহকারী অধ্যাপক
+৮৮০১৭১৩৭৪৪৭৩৯
mokbulh1969@gmail.com
অধ্যক্ষের বাণী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানীয় অভিভাবকমণ্ডলী এবং সুধীজন,
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এই অঞ্চলে নারী শিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা প্রদান এবং মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের মূল লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকের শিক্ষায় শিক্ষার্থীদের আবদ্ধ রাখা নয়; বরং তাদের মধ্যে নৈতিকতা, সৃজনশীলতা, আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান এবং নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটানো। আমরা বিশ্বাস করি, আজকের নারীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ছাত্রীদের যোগ্য ও দক্ষ করে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার।
শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সুচিন্তিত পরামর্শ এবং গভর্নিং বডির দিকনির্দেশনায় এ প্রতিষ্ঠান তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর উন্নতিতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ—তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, সত্য ও সুন্দরের চর্চা করবে এবং একজন প্রকৃত মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অধ্যক্ষ
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
মহাদেবপুর, নওগাঁ।
মন্ত্রীর দফতরের আরেক কর্মকর্তা বলেন, আগে মন্ত্রণালয়ে বাণীর জন্য আবেদন ১০টির বেশি কখনো জমা হয়নি। এ সংক্রান্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন করলে তিন দিনের মধ্যে তা বুঝিয়ে দেয়া হতো। বর্তমানে বাণী পেতে তিন মাস আগে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পরামর্শ দেয়া হচ্ছে।